স্টাফ করেস্পন্ডেন্টঃ
প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমিও মরে যেতে পারতাম কিন্ত আল্লাহ আমার নেত্রীর মত আমাকেও হায়াত দান করেছেন। আর আল্লাহ আমাকে এই নুতন জীবন দিয়েছেন চাটখিল সোনাইমুড়ীর মানুষের উন্নয়ন করার জন্য। তিনি বলেন গত ১৪ বছরে এই দুই উপজেলাতে আমার মাধম্যে প্রায় ১৭ হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। তিনি শনিবার দুপুরে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম,বিশেষ অতিথি ছিলেন, জেলা আ,লীগের আহবায়ক কমিটির সদস্য ও অরচাড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক।
সম্মেলন উদ্ভোধন করেন উপজেলা আ,লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2026 priyonoakhali.com. All rights reserved.